Loading
Just a moment, were getting things ready for you...
Just a moment, were getting things ready for you...

খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছে বিবিসি স্পোর্টস।

খেলা
২০২৪ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়া এমবাপ্পেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে ফুটবল বিশ্বে 'দ্য ডিকটেটর' বা 'স্বৈরশাসক' ডাকনাম দেওয়া হয়।

খেলা
বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মাধ্যমেই আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের ইতি ঘটবে। ৩৯ বছর বয়সী এই তারকা এরপর কী করবেন?

খেলা
কোনও পরিবারের সদস্য গরু-বলদ বিক্রি করছেন, কেউ পৈতৃক জমি বিক্রি করছেন, আবার কেউ ঋণ নিচ্ছেন শুধু এই আশায় যে তাদের সন্তান যেন খেলাধুলা চালিয়ে যেতে পারে। নারী খেলোয়াড়দের সামনে চ্যালেঞ্জটা আরও বড়।

খেলা
আর্থিক বিধি লঙ্ঘন সংক্রান্ত ১১৫টি অভিযোগের অধিকাংশ ক্ষেত্রেই দোষী সাব্যস্ত হয়েছে যুক্তরাজ্যের ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি, একাধিক সূত্র বিবিসি স্পোর্টকে এই তথ্য জানিয়েছে।

খেলা
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করা থেকে বিরত থেকেছেন। এশিয়া কাপে ট্রফি না নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটার পর এই প্রশ্ন উঠছে, যে খেলা বিভিন্ন সময় ডিপ্লোমেসির অঙ্গ হয়ে থেকেছে সেই ক্রিকেটই কি তার স্বতস্ফুর্ত সৌজন্য ও স্পোর্টসম্যানশীপ হারাচ্ছে?

খেলা
দেখতে ছিলেন বেশ কেতাদুরস্ত, ক্রিকেটার থেকে অভিনেতা হয়ে ওঠা পাকিস্তানের মহসিন খানের জন্য ‘বাঁটওয়ারা’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল বেশ স্মরণীয়। ধর্মেন্দ্র, বিনোদ খান্না ও শাম্মি কাপুরের মতো বলিউডের বড় তারকাদের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

খেলা
৩৯ বছর বয়সী লিওনেল মেসি ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তার গোলসংখ্যা ১২৫। তিনি আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।

খেলা
বাংলাদেশের পেস বোলিংয়ের যে উত্থান ২০২১ সালের শেষ দিকে শুরু হয়েছিল, সেটি এখন আর বিচ্ছিন্ন কিছু পারফরম্যান্স নয়। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়, পাকিস্তানের বিপক্ষে সাফল্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় এবং সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জয় দেখিয়েছে, বাংলাদেশের পেসাররা এখন শুধু সহায়ক শক্তি নন, ম্যাচ জেতানোর প্রধান অস্ত্রও হতে পারেন।

খেলা
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে একটি জয় বদলে দিতে পারে শুধু একটি সিরিজের গল্প নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো হিসাব।

খেলা
ডারউইনে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা প্রশংসা কুড়িয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ক্রিকেট বিশ্বের কিংবদন্তিদের কাছ থেকে।

খেলা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা এবং টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

খেলা
চারদিনের মধ্যে নয় উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। আর এ রেকর্ডের পাশাপাশি আরো বেশ কয়েকটি ক্ষেত্রে রেকর্ড করেছে বাংলাদেশ দল ও ক্রিকেটাররা।

খেলা
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইনফান্তিনো যেখানে মহাসচিব ছিলেন, সেই ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে "সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি ছাড়ার সময় অর্থ দেওয়া হয়েছিল"।

খেলা
ফিফা আয়োজিত প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত প্রস্তাবের কারণে যে 'ভুল' তৈরি হয়েছে সেটির জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

খেলা
ভারতীয় হকি টিমের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলাতে চলেছে। গেরুয়া রঙের জার্সি পরে বিশ্বকাপের মাঠে নামবে ভারতের নারী ও পুরুষ হকি দল।

খেলা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ব্যাপক বিরোধিতার মুখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা তিনি বাতিল করেছেন।

খেলা
এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচের তারিখ, সময়, ফলাফল, গ্রুপ পরিস্থিতি এবং নকআউট পর্বের তথ্য

খেলা
বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য গঠিত একটি সহযোগী প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছিলেন ফিফা সভাপতি। এ নিয়ে জটিল হয়েছে পরিস্থিতি। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে, এই প্রশ্ন এখন আলোচনায়।

খেলা
বয়স কম হলেও, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ১-০ গোলের ব্যবধানে জয়ের মধ্য দিয়ে নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামালের ঝুলিতে ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত দুটি শিরোপা যুক্ত হয়েছে: ২০২৬ বিশ্বকাপ ও ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই খেলোয়াড়দের গল্প কী এবং তারা কীভাবে সুপারস্টার হয়ে উঠলেন?

খেলা
বিশ্বকাপ ফাইনালের শেষ দিকে ঘটে যাওয়া বিরূপ আচরণের জেরে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত হবে বলে নিশ্চিত করেছে ফিফা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দাবির সমর্থনে একটি ব্যানার দেখানোর দলটির বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ফিফা আগেই শুরু করেছিল।

খেলা
২৮ বছর বয়সী কুকুরেয়ার সঙ্গী হলেন ক্লডিয়া রদ্রিগেজ। তাদের তিন সন্তান রয়েছে – মাতেও, রিও ও বেলা। কুকুরেয়া সবসময় বলেন, ফুটবলের চেয়েও তার কাছে পরিবার বেশি গুরুত্বপূর্ণ।

খেলা
ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মেসির অবিস্মরণীয় বিশ্বকাপ যুগের হয়তো অবসান ঘটতে চলেছে এবার - তবে শেষ ম্যাচে যেন মনে হলো তার নিজের দলই তাকে প্রতারণা করেছে। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণাত্মক ও মারমুখী মনোভাবের মাশুল গুনেছে পুরো দল।

খেলা
দুই বছর আগে ইউরো জিতে বিশ্বমঞ্চে পরিচিতি পান লামিন ইয়ামাল। এরপর, এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের বৃত্তটি যেন এক রকম পূর্ণ করে ফেলেছেন তিনি।